How to Make a New Passport
One Stop Service Centre হতে প্রযোজ্য ক্ষেত্র যাচাই পূর্বক অতিজরুরী ফিসের ভিত্তিতে ১ ঘন্টায় নতুন পাসপোর্ট প্রদান করা হয় এবং যে কোন ধরনের নবায়ন, সংযোজন,বিয়োজন সহ পাসপের্টের যে কোন ধরনের পরিবর্তন ৩০ মিনিটের মধ্যে করা যায়। ইহা ছাড়াও সরকারী, আধা-সরকারী, স্বায়ত্ব শাসিত সংস্থা, কর্পোরেশন এর কর্মকর্তা/কর্মচারী, তাদের স্ত্রী এবং শুধুমাত্র সরকারী চাকুরীজীবিদের ১৫ বছরের কম বয়সী সন্তানদের পাসপোর্ট সংক্রান্তাত যাবতীয় সেবা One Stop Service Centre থেকে দেওয়া হয়।
বিঃ দ্রঃ- One Stop Service Centre এ অবস্থিত সোনালী ব্যাংকের বুথে প্রয়োজনীয় ফিস জমা দিতে হয়।
One Stop Service Centre এর কার্যক্রম ছক আকারে দেখানো হল।

ফিস ও সময়সীমা সংক্রাšত ‘ছক'
|
আবেদনের প্রকৃতি |
করনীয় |
ফিসের পরিমাণ |
সময়সীমা |
মন্তব্য |
|
সাধারণ আবেদনকারীর নতুন অথবা ১২ বছর উত্তীর্ণ পাসপোর্টের জন্য আবেদন |
দুই কপি আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে অতিরিক্ত পাসপোর্ট সাইজের এক কপি এবং ষ্ট্যাম্প সাইজের এক কপি ছবি দিতে হবে। |
5000/- |
আবেদনপত্র জমা হওয়ার ০১ ঘন্টার মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে। |
পুলিশ প্রতিবেদন পাসপোর্ট প্রদানের পরে হয়। |
|
সরকারী, কর্মকর্তা/কর্মচারী এবং তাঁদের উপর নির্ভরশীল স্ত্রী ও ১৫ বছর বয়সের নীচের সšতানদের পাসপোর্টের আবেদন। |
কর্মকর্তা/কর্মচারীর ক্ষেত্রেঃ মন্ত্রণালয়/বিভাগ/ অধিদপ্তর/ দপ্তর প্রধানের নিকট হতে নির্ধারিত ফরমে এন ও সি (NOC) দিতে হবে । স্ত্রী ও সন্তানদের ক্ষেত্রেঃ স্ত্রী ও ১৫ বছর বয়সের নীচের সন্তানরা কর্মকর্তা/কর্মচারীর স্ত্রী ও সন্তান এবং তার উপর নির্ভরশীল এই মর্মে প্রত্যায়ন দিতে হবে। |
2,000/- |
আবেদনপত্র জমা হওয়ার ০১ ঘন্টার মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে। |
পুলিশ প্রতিবেদনের প্রয়োজন নেই |
|
আধা-সরকারী, স্বায়ত্তশাসিত সংস্থা, কর্পোরেশনের ক্ষেত্রে শুধুমাত্র কর্মকর্তা /কর্মচারী ও তাদের নির্ভরশীল স্ত্রীদের পাসপোর্টের আবেদন |
কর্মকর্তা/কর্মচারীর ক্ষেত্রেঃ মন্ত্রণালয়/বিভাগ/ অধিদপ্তর/দপ্তর প্রধানের নিকট হতে নির্ধারিত ফরমে এন ও সি (NOC) দিতে হবে । স্ত্রীর ক্ষেত্রেঃ কর্মকর্তা/কর্মচারীর স্ত্রী এবং তার উপর নির্ভরশীল এই মর্মে প্রত্যায়ন দিতে হবে। |
2,000/- |
আবেদনপত্র জমা হওয়ার ০১ ঘন্টার মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে। |
পুলিশ প্রতিবেদনের প্রয়োজন নেই |
|
অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা/কর্মচারী ও তাদের নির্ভরশীল স্ত্রীদের পাসপোর্টের আবেদন |
অবঃকর্মকর্তা/কর্মচারীর ক্ষেত্রেঃ পেনশন অর্ডার কিংবা পেনশন বহির ফটোকপি সংযুক্ত করতে হবে স্ত্রীর ক্ষেত্রেঃ কর্মকর্তা/কর্মচারীর স্ত্রী এবং তার উপর নির্ভরশীল এই মর্মে প্রত্যায়ন দিতে হবে। |
2,000/- |
আবেদনপত্র জমা হওয়ার ০১ ঘন্টার মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে। |
পুলিশ প্রতিবেদনের প্রয়োজন নেই |
|
সেনা / নৌ / বিমান বাহিনীর কর্মকর্তা/কর্মচারী ও তাঁদের উপর নির্ভরশীল স্ত্রী এবং ১৫ বছর বয়সের নীচের সন্তানদের পাসপোর্টের আবেদন |
কর্মকর্তা/কর্মচারী ও তাঁদের উপর নির্ভরশীল স্ত্রী এবং ১৫ বছর বয়সের নীচের সন্তানদের নাম উল্লেখ পূর্বক প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (MIS) এর সুপারিশ সহ সেনা / নৌ / বিমান বাহিনীর সংশ্লিষ্ট অফিস হতে চিঠি প্রদান করতে হবে। |
2000/- |
আবেদনপত্র জমা হওয়ার ০১ ঘন্টার মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে। |
পুলিশ প্রতিবেদনের প্রয়োজন নেই |
