How to Make a New Passport
|
1. |
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নির্ধারিত ফরমে দুই প্রস্থ আবেদন করতে হবে। আবেদনপত্র ইংরেজীতে পূরণ করা উত্তম। |
|||||
|
2. |
আবেদন পত্রের সম্পূর্ণ অংশ পূরণ করে নির্ধারিত স্থানে আবেদনকারীর ১টি করে পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে ভালভাবে লাগাতে হবে। অতঃপর ছবির উপর দিয়ে এমনভাবে সত্যায়িত করতে হবে যেন সত্যায়নকারীর স্বাক্ষর ও সীল উভয়ই অর্ধেকটা ছবির উপরে এবং বাকী অর্ধেকটা আবেদন পত্রের উপরে পরে। একই সাথে ফরমের সত্যায়ন অংশে সত্যায়নকারীর পূর্ণ আবাসিক ঠিকানা ও স্বাক্ষর সহ নামযুক্ত সীল দিতে হবে। |
|||||
|
3. |
আবেদন পত্রের পেছনে নির্দেশাবলীতে উল্লিখিত ব্যক্তিবর্গ আবেদনপত্র সত্যায়িত করতে পারবেন। তবে অবশ্যই সত্যায়নে নামযুক্ত সীল ব্যবহার করতে হবে। |
|||||
|
4. |
পাসপোর্টের ফিস জমা দেওয়ার জন্য সোনালী ব্যাংকের নির্দিষ্ট শাখায় গোলাপী রং এর নির্ধারিত পে-স্লিপের মাধ্যমে টাকা জমা দিতে হবে। ফিস জমা দেওয়ার পর পে-স্লিপটি ১ম প্রস্থ আবেদন পত্রের উপরে সর্ব ডানে আঠা দিয়ে লাগাতে হবে। |
|||||
|
5. |
১ম প্রস্থ আবেদন পত্রের উপরে ১টি পাসপোর্ট সাইজ ও ১টি ষ্ট্যাম্প সাইজের ছবি উল্টো করে স্ট্যাপলার দিয়ে লাগিয়ে দিতে হবে। |
|||||
|
6. |
আবেদনকারী আবেদন পত্রের নীচের দিকে নির্ধারিত লম্বা বক্স আকৃতির স্থানে পাসপোর্টে ব্যবহারের জন্য স্বাক্ষর দিবেন। উল্লেখ্য আবেদনকারীর স্বাক্ষর ও বক্সের মধ্যে প্রদত্ত স্বাক্ষর একই রকম হতে হবে। (ব্যতিক্রম ১৫ বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে) |
|||||
|
7. |
পাসপোর্টের ফিস এবং প্রদানের সময়সীমাঃ |
|||||
|
আবেদনের প্রকৃতি |
করনীয় |
ফিসের পরিমাণ |
সময়সীমা |
মন্তব্য |
|
|
|
নতুন /১২ বছর উত্তীর্ণ পাসপোর্টের জন্য আবেদন। |
ক) দুই কপি আবেদনপত্র জমা দিতে হবে। খ)আবেদনপত্রের সাথে অতিরিক্ত পাসপোর্ট সাইজের এক কপি এবং ষ্ট্যাম্প সাইজের এক কপি ছবি দিতে হবে। |
অতিজরুরী ৫,০০০/টাকা |
পুলিশ প্রতিবেদন প্রাপ্তির পর ৭২ ঘন্টার মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে। |
বিপক্ষে পুলিশ প্রতিবেদন পাওয়াগেলে পাসপোর্ট ইস্যু করা হবেনা। |
|
|
|
জরুরী ৩,০০০/টাকা |
পুলিশ প্রতিবেদন প্রাপ্তির ১২ দিন পর। অন্যথায় ২১ দিন পর পাসপোর্ট পাওয়া যাবে। |
বিপক্ষে পুলিশ প্রতিবেদন পাওয়াগেলে পাসপোর্ট ইস্যু করা হবেনা। |
|
|||
|
সাধারণ ২,০০০/টাকা |
পুলিশ প্রতিবেদন প্রাপ্তির পর ২১ দিন পর। অন্যথায় ৩০ দিন পর পাসপোর্ট পাওয়া যাবে। |
বিপক্ষে পুলিশ প্রতিবেদন পাওয়াগেলে পাসপোর্ট ইস্যু করা হবেনা। |
|
|||
১৫ বছরের কম বয়সীদের ক্ষেত্রে
|
|
আবেদনকারী হিসেবে অঙ্গীকারনামায় স্বাক্ষর করবেন আবেদনকারীর পিতা/মাতা। আবেদনপত্রের উপরে নির্দিষ্ট স্থানে পিতা ও মাতার ১ কপি করে ছবি আঠা দিয়ে লাগিয়ে একই নিয়মে সত্যায়িত করতে হবে। |
|
|
আবেদনকারী যদি নির্ধারিত স্থানে (লম্বা বক্স আকৃতির) পাসপোর্টে ব্যবহারের জন্য স্বাক্ষর দিতে না পারে সে ক্ষেত্রে বক্সের মধ্যে টিপ সহি দিবেন এবং টিপ সহির উপর দিয়ে বড় হাতের অক্ষরে আবেদনকারীর নাম লিখে দিতে হবে। |
সরকারী চাকুরীজীবীদের ক্ষেত্রেঃ
|
আবেদনের প্রকৃতি |
করনীয় |
ফিসের পরিমাণ |
সময়সীমা |
মন্তব্য |
|
সরকারী, কর্মকর্তা/কর্মচারী এবং তাঁদের উপর নির্ভরশীল স্ত্রী ও ১৫ বছর বয়সের নীচের সন্তানদের পাসপোর্টের আবেদন। |
কর্মকর্তা/কর্মচারীর ক্ষেত্রেঃ মন্ত্রণালয়/বিভাগ/ অধিদপ্তর/দপ্তর প্রধানের নিকট হতে নির্ধারিত ফরমে এন ও সি (NOC) দিতে হবে । স্ত্রী ও সন্তানদের ক্ষেত্রেঃ স্ত্রী ও ১৫ বছর বয়সের নীচের সন্তানরা কর্মকর্তা/কর্মচারীর স্ত্রী ও সন্তান এবং তার উপর নির্ভরশীল এই মর্মে প্রত্যায়ন দিতে হবে। |
২,০০০/টাকা |
আবেদনপত্র জমা হওয়ার ৭২ঘন্টার মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে। |
পুলিশ প্রতিবেদনের প্রয়োজন নেই |
|
আধা-সরকারী, স্বায়ত্তশাসিত সংস্থা, কর্পোরেশনের ক্ষেত্রে শুধুমাত্র কর্মকর্তা/কর্মচারী ও তাদের নির্ভরশীল স্ত্রীদের পাসপোর্টের আবেদন |
কর্মকর্তা/কর্মচারীর ক্ষেত্রেঃ মন্ত্রণালয়/বিভাগ/ অধিদপ্তর/ দপ্তর প্রধানের নিকট হতে নির্ধারিত ফরমে এন ও সি (NOC) দিতে হবে । স্ত্রীর ক্ষেত্রেঃ কর্মকর্তা/কর্মচারীর স্ত্রী এবং তার উপর নির্ভরশীল এই মর্মে প্রত্যায়ন দিতে হবে। |
২,০০০/টাকা |
আবেদনপত্র জমা হওয়ার ৭২ঘন্টার মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে। |
পুলিশ প্রতিবেদনের প্রয়োজন নেই |
|
অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা/কর্মচারী ও তাদের নির্ভরশীল স্ত্রীদের পাসপোর্টের আবেদন |
অবঃকর্মকর্তা/কর্মচারীর ক্ষেত্রেঃ পেনশন অর্ডার কিংবা পেনশন বহির ফটোকপি সংযুক্ত করতে হবে স্ত্রীর ক্ষেত্রেঃ কর্মকর্তা/কর্মচারীর স্ত্রী এবং তার উপর নির্ভরশীল এই মর্মে প্রত্যায়ন দিতে হবে। |
২,০০০/টাকা |
আবেদনপত্র জমা হওয়ার ৭২ঘন্টার মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে। |
পুলিশ প্রতিবেদনের প্রয়োজন নেই |
|
সেনা / নৌ / বিমান বাহিনীর কর্মকর্তা/কর্মচারী ও তাঁদের উপর নির্ভরশীল স্ত্রী এবং ১৫ বছর বয়সের নীচের সন্তানদের পাসপোর্টের আবেদন |
কর্মকর্তা/কর্মচারী ও তাঁদের উপর নির্ভরশীল স্ত্রী এবং ১৫ বছর বয়সের নীচের সšতানদের নাম উল্লেখ পূর্বক প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (MIS) এর সুপারিশ সহ সেনা / নৌ / বিমান বাহিনীর সংশ্লিষ্ট অফিস হতে চিঠি প্রদান করতে হবে। |
২,০০০/টাকা |
আবেদনপত্র জমা হওয়ার ৭২ঘন্টার মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে। |
পুলিশ প্রতিবেদনের প্রয়োজন নেই |
|
শিক্ষা সফরে বিদেশ গমন ইচ্ছুক ছাত্র/ছাত্রীদের পাসপোর্টের জন্য আবেদন |
আবেদনপত্র অবশ্যই দলগত ভাবে হতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র সংযুক্ত থাকতে হবে |
২,০০০/টাকা |
পুলিশ প্রতিবেদন প্রাপ্তির সাথে সাথে অন্যথায় ৩০ দিন পর পাসপোর্ট পাওয়া যাবে। |
|
