How to Fill The Form
আবেদনপত্র পূরণ ও পাসপোর্ট প্রদান সংক্রান্ত অতিরিক্ত তথ্যাবলীঃ
( ফরমে মুদ্রিত তথ্যাবলী ছাড়াও অনুসরন যোগ্য )
১। আবেদনকারীকে কালি দিয়ে ইংরেজী অথবা বাংলায় দু'কপি আবেদনপত্র পূরণ করতে হবে ।
২। আবেদনকারীর তিনটি পাসপোর্ট সাইজ ও একটি ষ্ট্যাম্প সাইজ ছবি দরকার । পাসপোর্ট সাইজের ১ টি করে ছবি দুটি ফরমের নির্ধারিত ঘরে আঠা দিয়ে লাগানের পর উহার উপর এমনভাবে সত্যায়ন করতে হবে যাতে ছবি ও ফরমের উপর পড়ে ।
৩। ১৫ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে আবেদনপত্রের অঙ্গীকারনামায় পিতা অথবা মাতা/আইনগত অভিভাবক স্বাক্ষর করবেন ।
৪। নিম্নবর্ণিত ব্যক্তিগণ পাসপোর্টের আবেদনপত্র ও ছবি সত্যায়ন করতে পারবেনঃ- ক) সংসদ সদস্য; খ) সিটি কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র বা কমিশনার; গ) গেজেটেড কর্মকর্তা; ঘ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঙ) পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান; চ) বেসরকারী কলেজের অধ্যক্ষ; ছ) বেসরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক; জ) জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক; ঝ) পৌর কমিশনারগন ঞ) রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বায়ত্ব শাসিত সংস্থা বা কর্পোরেশনের নতুন জাতীয় বেতন স্কেলের ৬ষ্ঠ ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাগণ ।
৫। নতুন পাসপোর্ট প্রদানের সময়সীমাঃ
ক) অতিজরুরীঃ পুলিশ প্রতিবেদন স্থগিত রেখে (৭২) ঘন্টার মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে । বিরুপ প্রতিবেদন পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খ) জরুরীঃ পুলিশ প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে এগার (১১) দিন পরে অন্যথায় ২১ দিন পরে পাসপোর্ট প্রদান করা হবে ।
গ) সাধারণঃ পুলিশ প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে একুশ (২১) দিন পরে অন্যথায় ৩০ দিন পরে পাসপোর্ট প্রদান করা হবে । বিরুপ প্রতিবেদন পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
৬। সরকারী/আধাসরকারী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং তাদের স্ত্রী এবং সরকারী কর্মকর্তাদের ১৫ বছরের কম বয়সী সন্তানদের জন্য ফিস । ২,০০০/- (দুই হাজার) টাকা এবং ৭২ ঘন্টায় পাসপোর্ট প্রদান করা হবে ।
৭। ১০ বছর উত্তীর্ণ/বিদ্যমান পাসপোর্টের পরিবর্তে নতুন পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে জরুরী ফি প্রদান করলে বাহাত্তর (৭২) ঘন্টার মধ্যে এবং সাধারণ ফি প্রদান করলে ৭ (সাত) কর্মদিবসের পরে তা প্রদান করা হবে ।
৮। পাসপোর্ট সাধারণত ১০ (দশ) বছর মেয়াদী । কিন্তু ১৮ বছরের কম বয়সী আবেদনকারীদের ০৫ (পাঁচ) বছর মেয়াদী পাসপোর্ট দেওয়া হবে ।
৯। সন্তানের নাম সংযোজনের ক্ষেত্রে আবেদনকারী মাতা হলে পিতা বা বৈধ অভিভাবকের ছবি এবং আবেদনকারী পিতা হলে মাতা বা বৈধ অভিভাবকের ছবি ফর্মের সংশ্লিষ্ট কলামে অন্তর্ভুক্ত করতে হবে ।
নবায়নের ক্ষেত্রেঃ
‘খ' ফরমের "চ" অংশে ৫ (পাঁচ) বছরের মেয়াদ বৃদ্ধির আবেদন লিখতে হবে (পাসপোর্ট নম্বর, ইস্যুর তারিখ সহ)
আবেদনকারীর স্বাক্ষর লাগবে (অংগীকরনামা)।
অনুর্দ্ধ ১৫ (পনের) বছরের সন্তানদের ক্ষেত্রেঃ
আবেদনপত্র ‘ক' পূরণ করতে হবে ।
বাবা এবং মা দু'জনেরই ছবি সত্যায়ন করতে হবে ।
বাবা এবং মায়ের পাসপোর্টের ২ (দুই) সেট ফটোকপি দিতে হবে ।
বাচ্চার জন্ম সনদ লাগবে ।
১৯নং কলামের ছকে, আবেদনকারী তার নাম লিখবে অথবা টিপসই দিবে, টিপসই দিলে অভিভাবক বাচ্চার নাম লিখে দিবে ।
অঙ্গীকারনামায় পিতা স্বাক্ষর করিবেন ।
পিতা অবর্তমানে পিতা অনুমতি পত্র দিবেন এবং মাতা অঙ্গীকারনামায় স্বাক্ষর করিবেন।
পাসপোর্ট হারিয়ে গেলেঃ
নিকটস্থ থানায় জানান এবং জি,ডি করুন।
পাসপোর্ট অফিস/দুতাবাসে জানান ।
জি,ডি কপি এবং হারানো পাসপোর্টের ফটোকপি (যদি থাকে) সহ এক প্রস্থ আবেদনপত্র জমা দিতে হবে ।
যদি পূর্বের পাসপোর্টের সাথে কোন তথ্য পরিবর্তন থাকে তবে পরিবর্তনের স্বপক্ষে সনদ দিতে হবে ।
সংশোধন ও সংযোজন
১। বয়সঃ- বয়স সংশোধনের ক্ষেত্র এস এস সি কিংবা সমমানের পরীক্ষার সনদ অথবা অর্থোপেডিক ডাক্তারের সনদ অথবা জন্ম নিবন্ধিবরণ সনদপত্র আবশ্যক হবে ।
২। নামঃ- নাম সংশোধনের ক্ষেত্র এস এস সি কিংবা সমমানের পরীক্ষার সনদ বা প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের আদালতের হলফনামা (এফিডেভিট) এবং পত্রিকার বিজ্ঞপ্তি আবশ্যক হবে ।
৩। পেশাঃ- পরিবর্তিত পেশার স্বপক্ষে সনদ ।
৪। ঠিকানাঃ- স্থায়ী/বর্তমান ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে ভোটার আইডি কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র অথবা বাড়ির দলিল আবশ্যক হবে ।
৫। সন্তানের নাম কর্তনঃ- আবেদনপত্রের ‘খ' এর ৮নং কলাম পুরণ করতে হবে ।
৬। সন্তান সংযোজনঃ সন্তানের জন্ম সনদ দিতে হবে । সন্তানের নাম সংযোজনের ক্ষেত্রে পুলিশ /kতদন্ত প্রতিবেদন না পাওয়া গেলে পাসপোর্ট দেওয়া সম্ভব হবে না ।
How to fill the form
Use capital letters to fill up the form.
Use black/blue pen only. Don't use pencils or fountain pen.
Avoid overwriting. Don't use fluid.
All the original documents are to be shown at the line of submission.
Two sets of attested documents need to be attached with passport application form.
If either of the parents is staying abroad, furnish a consent letter in the form of an affidavit attested by Bangladesh Mission concerned (format available in website)
In case of adoption
- Court order (with photograph of the child) for guardianship and for taking the child out of the country.
- Passport copy of adoptive parents.
- Guardianship affidavit.
- Birth Certificate of the child.
- Proof of stay of adoptive parents.
